২০/০৭/২০২৬-একটি চিরন্তন প্রবাদ আছে

একটি চিরন্তন প্রবাদ আছে যে, কখনও কখনও কোনো কিছু পরিষ্কারভাবে দেখার জন্য নিজেকে দূরে সরিয়ে নিতে হয়। এটি আমাদের শেখায় যে, কোনো চিত্রকর্মের খুব কাছে দাঁড়ালে তা প্রায়শই শিল্পকর্মটি দেখতে আমাদের অন্ধ করে দেয়। পিছিয়ে আসুন। এ রকম সব বিষয়েই এই সুত্র অনুসরন করুন। অন্তত ক্ষতির কারন থাকবে না। কখনো কখনো দেখবেন, অতি মাত্রায় কাছে থাকার কারনে আপনার আবেগ আপনার যুক্তিকে আচ্ছন্ন করে ফেলে। আপনি এক্সাইটমেন্টে থাকেন,, কোলাহল করেন। উত্তরটি কোলাহলের মধ্যে নেই। এটি নীরবতার মধ্যে রয়েছে। এই নীরবতার জন্য একটু দূরত্ব বজায় রাখুন, দূরত্ব কোনো সমাপ্তি নয়, বরং সত্যকে খুঁজে পাওয়ার একটি পথ। নীরবতা মানুষকে অনেক কিছু শিখায়। সবকিছুরই জবাব দেওয়ার প্রয়োজন হয় না, কিছু সত্য প্রকাশ পায় যখন কেউ কথা বলে না, কেউ নীরব থাকে।