একটি প্রদীপ সকলকে আলো দেয়। কিন্তু এটি পোকামাকড়কেও আকর্ষণ করে। তাই প্রদীপের মতো আপনার দয়া, বৃদ্ধি বা সাফল্য যখন ইতিবাচক মানুষকে কাছে টানে তেমনি নেতিবাচক মানুষকেও আপনার কাছাকাছি নিয়ে আসে, তখন অবাক হবেন না। আপনার আলো যত উজ্জ্বল হবে, আপনি তত বেশি দৃশ্যমান হবেন। আপনার দয়া কৃতজ্ঞ অন্যদের হৃদয়কে আকর্ষণ করবে। কিন্তু এর সাথে ঈর্ষানিত নেতিবাচক অথবা যারা আপনার উদারতাকে দুর্বলতা মনে করে তাদেরও আকর্ষণ করতে পারে। এটাই দৃশ্যমান হওয়ার মূল্য। অনেকে যে ভুলটা করে তা হলো নেতিবাচক অভিজ্ঞতাকে কেন্দ্র করে তাদের আমুল পরিবর্তন হতে যাওয়া। তারা দয়ালু হওয়া বন্ধ করে দেয়। তারা সাহায্য করা বন্ধ করে দেয়। তারা অল্প কিছু মানুষের জন্য তাদের আলো নিভিয়ে দেয় যারা এর যোগ্য ছিল না। কিন্তু আপনার আলো সমস্যা নয়। কিছু মানুষ আপনার দয়া অপব্যবহার করে, এর মানে এই নয় যে দয়া একটি ভুল। আলো ছড়াতে থাকুন। ভালো মানুষ থাকুন। শুধু যারা আপনার আলোতে উষ্ণতা পায় এবং যারা কেবল এটি গ্রাস করতে চায় তাদের মধ্যে পার্থক্য শিখুন। কারণ যারা আপনার আলোর চারপাশে জড়ো হয় তাদের সবাই আপনার শক্তির সীমাহীন প্রবেশাধিকারের যোগ্য নয়। আপনার শান্তি রক্ষা করুন। আপনার হৃদয় রক্ষা করুন এবং তবুও আলো ছড়াতে থাকুন।