জন্মের পর থেকে স্বয়ংক্রিয়ভাবে যেটা আমরা পাই তা হচ্ছে পারিবারিক বা রক্তের সম্পর্ক। আর সেই সম্পর্কটা আমরা কেউ না কিনে নেই, না অর্জন করি। এটা উত্তরাধীকারী হিসাবেই আমাদের কাধে চলে আসে। কিন্তু জন্মের পর থেকে তিলে তিলে বড় হবার পথে আমরা যেটা অর্জন করতে থাকি সেটা হলো বন্ধুত্ব। জীবনের অনেক স্তরেই এই বন্ধুত্ব তৈরী হয়, কখনো ব্যবসায়ীক বন্ধু, কখনো সোস্যাল মিডিয়ার বন্ধু আরো অনেক। কিন্তু জীবনের সেই ছোটকালের দুরন্তপনা সময়ে যারা একসাথে প্রায় অর্ধযুগ একই মাঠে একই ঘাটে, একই ছাদের তলায় বেড়ে উঠেছিলাম, সেই বন্ধুত্ব আমার কাছে অনেক দামী ভালোবাসা। ওদের সাথে আমার সময় কাটে আজো সেই বাল্যকালের মতো, তুই, তুমি আর তুই এর মাঝে।
যে কোনো কারনকে কেন্দ্র করেই হোক, যখন একত্রিত হই, ফিরে আসে সেই সময়টা। আশেপাশের লোকজন আমাদের এই ছেলেমীপনা দেখে হয়তো ভাবে-কি শুরু করেছে এই বুড়োরা? কিন্তু আমরা যে তখন আর বুড়ো নই, এটা একটা বাল্যকালকে টেনে বর্তমানে নিয়ে আসার মিলনমেলা।
আজ এমনি একটা গেট টুগেদার ছিলো আমার সেই প্রানপ্রিয় ক্যাডেট কলেজের বাল্যবন্ধুদের নিয়ে। ৪৫ জন বন্ধুদের মধ্যে অনেকেই প্রয়াত হয়েছে গেছে, কিছু বন্ধুরা দেশের বাইরে অবস্থান করছে, আর যারা দেশে আছে তাদের মধ্যে আমরা ১৭ জন একত্রিত হয়েছিলাম থাই এমার্যাল্ড রেষ্টুরেন্ট, গুলশানে। আমার আরেক দোস্ত ডাঃ জাহিদ (ক্যাডেট-৭৯৩) সেই আমেরিকা থেকে ফোন করেছিল। যদিও সে ছিলো না কিন্তু ওর ফোন কলই যেন অর উপস্থিতি আমার কাছে মনে হয়েছিলো। উপলক্ষ ছিলো-গত কয়েক মাস আগে আমি মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এওয়ার্ড-২০২৩ এবং মাদার তেরেসা গোল্ডেন এওয়ার্ড-২০২৩ এ ভূষিত হওয়ায় বন্ধুদের মধ্যে একটা গেট টুগেদার। আমিও আমার এসব বন্ধুদেরকে কাছে পেয়ে যারপরনাই আনন্দিত হয়েছি।
আমার পক্ষ থেকে প্রিয় মাহমুদকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অজস্র অভিনন্দন যে, আমার হয়ে দোস্ত মাহমুদই পুরু ইভেন্টের ব্যবস্থাপনায় ছিলো। কাজটা সহজ ছিলো না। রেষ্টুরেন্ট খোজা, বুকিং করা, সিট রিজার্ভ করা, সব বন্ধুদেরকে একত্রিত করা, তারপর সবার পছন্দমত খাবারের মেন্যু চয়েজ করা। থায়ংক ইউ মাহমুদ। তার সাথে আমি আমার সব বন্ধুদের-রিজু, রিয়াজ, মোর্শেদ, কাফি, ফিরোজ, হুমায়ুন, মামুন, ফয়সাল, আসাদ, নাসের, মুনজুর মাহমুদ, আখতারুজ্জামান, শারিয়ার আকন্দ, রেজাউল বারী ডেল, সায়েদুর এবং মাহমুদকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আসতে পারোনি, আমি ওয়াদা করছি, তোমরা আবার আসো, আবারো আমি হাজির হবো তোমাদের জন্য। সবাই সুস্থ্য থাকো।