০৪/০৪/২০২০-মৃত্যু এবং জীবন এই দুই এর মধ্যে কোনো তফাত নাই

প্রকৃতির কাছে মৃত্যু এবং জীবন এই দুই এর মধ্যে কোনো তফাত নাই। ফলে মৃত্যুর বেদনা অথবা জীবনের উচ্ছাসের আবেগ প্রকৃতিকে একটুও বিচলিত কিংবা ব্যতিব্যস্ত করে তোলে না। তার কাছে চলমান পিপড়া কিংবা উড়ন্ত পাখী যেমন খেয়ালি,তেমনি স্তুপীকৃত কাঠ আর সবুজ জংগলও তেমনি খেয়ালি। তার কাছে সদ্য জন্ম নেয়া নবজাতকের প্রস্থান কিংবা রোগাকীর্ন শতবর্ষী বৃদ্ধ্যের বেচে থাকার মধ্যেও কোনো অমুলক যুক্তির সৃষ্টি করে না। আমরা যারা কিছুটা বিবেগবান মনে করে এই পৃথিবীর রুপ, সৌন্দর্য, সম্পদ আর সম্পর্ক নিয়ে আবেগিত থাকি তারাই হয়ত মৃত্যুকে বিচ্ছেদ ভেবে সাময়িক অচল হয়ে মন খারাপ করি। তবে যারা বিধাতাকে মানেন,তার উপর শতভাগ নির্ভর করেন, তাদের এই বিচ্ছেদ একটা সাময়িক রুপান্তর মনে করে কিছুটা হলেও আরামবোধ করেন।