মীরপুর, গোলারটেক
ঢাকা-১২১৬ –
মনটা ভাল নেই। ও খালিখালি আমাকে সন্দেহ করে। আমি জানি মদ খাবার পর আমি অনেক উলটা পাল্টা বলি কিন্তু আমি আজো খারাপ হয়ে যাই নাই। মাথার উপর কত চাপ, অথচ ও গুলো বুজতেই চায় না। কি হবে আমি মরে গেলে? মিতুল কিছুতেই আমর এই সাম্রাজ্জো বাচাতে পারবে না। আমার মা পারে নাই, মিতুলও পারবেনা। আমি একটা প্রদিপের মত। আমি জলছি, কিন্তু সবাই আমার কাছ থেকে আলো নিচ্ছে। কিন্তু আমি যে শেষ হয়ে যাচ্ছি সেটা কেউ দেখে না। একদিন ওরা সবাই জানবে আমার অনেক আলো ছিল, আমি আরও অনেক আলো দিতে পারতাম কিন্তু দেবার জন্য যে সাপোর্ট দরকার ছিল সেটা আমি পাই নাই। আমি এখনো কোন ভুল কিছু করিনি, কিন্ত আমি সম্বভত ভুল করতে যাচ্ছি। কি করে ঠেকাবা যদি না জান কি ভুলটা আমি করছি? আমি খুব ব্যথিত। ২২ বছর একত্রে থেকে বুজতে পারলে না? আর বুজতে পারবে না। আমি এই রকমই।