যেদিন আমি এই অবিনশ্বর পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবো, আমার আর কখনো ফেরা হবে না, কোন কিছুই আর আমাকে স্পর্শ করবে না, সেদিন হটাত করেই তোমার হৃদয়ের ভিতরে কন এক অচেনা বেদনায় মনে হবে-আমি তোমার জীবনে কতটুকু গুরুত্বপুর্ন ছিলাম যে প্রতিদিন তোমার খোজ নিতো, প্রতিটি খুচরা মুহুর্তে তোমার কথা ভাবতো। তোমার সেদিন আক্ষরিক অর্থেই মনে হবে, তুমি আমার কাছে কতটা শখের মানুষ ছিলে। সেদিন তুমি বুঝবে এই পৃথিবীতে কেউ তোমার জন্য এতোটা যত্নশিল ছিলো। আমি যেদিন আর এখানে থাকবো না, চলে যাবো, সেদিন তুমি আমাকে কবরস্থানে খুজতে যেও না, আমাকে তুমি খোজো তোমার প্রতিটি শ্বাসরুদ্ধকরী সুর্যোদয়ে। প্রতিটি গানে যা তোমারে অকারনে কাদায়। আমার আত্মারা যেখানেই চলে যাক না কেনো আমি তখনো তোমাকে ভালোবেসেই যাবো। যখন কোনো আত্তা কাউকে এতোটাই ভালোবাসে, সেই আত্মা কখনোই তোমাকে সত্যি ছেড়ে যেতে পারে না। হয়তো তুমি তখন আমার কন্ঠ শুনবে না, তবে মনে রেখো আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে আমি ভালোবেসেছিলাম, মায়ায় জড়িয়ে রেখেছিলাম। আমি তোমাকে এমনভাবে সবার থেকে অগ্রাধিকার দিয়েছিলাম যা আমি ভাবিনি আমি অন্য কারো জন্য কখনো করেছি কিনা। আমার সামনে অনেক পথ খোলা ছিলো, অনেক মানুষ হাজির ছিলো, আমি যে কোনো পথ , যে কোন মানুষকে বেছে নিতে পারতাম, কিন্তু এতোসব বিকল্পের মধ্যে আমি তোমাকেই বেছে নিয়েছিলাম। আমি সব সময় তোমার জন্য তোমার পাশে থেকে গিয়েছি। কিন্তু আমি নিয়ম ভাংতে পারিনি। খুব করে তোমাকে চাইলেও আমি চুপ থাকার তাগিদে আর তোমাকে হারানোর ভয়ে আমি কোনো নিয়ম ভাংতে পারিনি। তীব্র মায়া, তীব্র ভালোবাসা থাকা সত্তেও, একসাথে বুড়ো হবো ভাবলেও কিংবা সমাজ সম্মুক্ষে তীব্র অনুভুতি থাকা সত্তেও আমি তোমাকে জড়িয়ে ধরার নিয়ম ভাংতেব পারিনি। এই সমাজে জীবনের চেয়ে, জীবনের কষ্টের চেয়ে, গোপন যন্ত্রনার চেয়েও নিয়ম যেনো অনেক বড়। অথচ আমরা বলি জীবনের থেকে মুল্যবান কিছুই নাই। আমরা কে কখন কার কাছ থেকে কিভাবে বিদায় নেবো আমরা সেটা জানি না। হয়তো হতে পারে এটাই তোমার জন্য আমার শেষ বার্তা। আমি জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু আমি শুধু তোমাকে জানাতে চাই যে, তুমি আমার কাছে খুব বিশেষ কেউ ছিলে। হাসিমুখ হোক কিংবা চুপচাপ, তোমার সাথে আমার কাতানো সময়গুলি ছিলো অনবদ্য এবং বাস্তব। যাইই ঘটুক না কেনো, জীবনে সব সময় হাসিখুশী থাকবে যেমন এখন আছো। মনের ভিতরে কখনো কোনো দুক্ষকে বাসা বাধিতে দিও না। মনে রাখবা, আমার মনের ভিতর তোমার জন্য সব সময় একটা স্পেশাল জায়গা ছিলো এবং থাকবে।