সচরাচর আমাদের দেখা সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিটি কে জানেন? তিনি হলে সেই ব্যক্তি যিনি একাই প্রতিকূল অবস্থা থেকে সেরে উঠেছেন। সহিংসতার কারণে তিনি বিপজ্জনক নন, বিপজ্জনক এই কারণে যে, তিনি কোনো সাহায্য ছাড়াই নিজেকে নতুন করে গড়ে তুলেছেন। জীবনের কোনো একটা সময় তিনি নিজেকে একেবারে তলানিতে দেখেছেন এবং কারো কোনো সাহাজ্য ছাড়াই সেখান থেকে আবার উঠে এসেছেন। ফলে অন্যের মতামত তাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তিনি ইতিমধ্যেই নিজের মনের সবচেয়ে খারাপ রূপটির মুখোমুখি হয়েছেন। তিনি আর পরিত্যক্ত হওয়ার ভয় পান না। তিনি ইতিমধ্যেই কঠিন পরিস্থিতির মুখে পতিত হয়ে তা থেকে একাই সফল হয়ে ফিরেছেন। তিনি আর অন্যের স্বীকৃতি খোঁজেন না। তিনি কারো অনুমোদন ছাড়াই শক্তভাবে দাঁড়াতে শিখেছেন। তিনি কারো পেছনে ছোটেন না; তিনি জানেন, যা থাকার তা থাকবেই, আর যা থাকার নয় সেটা থাকবেও না। তাকে প্রভাবিত করা যায় না, কারণ তিনি ইতিমধ্যেই নিজের ভেতরের অন্ধকার দিকগুলোর মুখোমুখি হয়েছেন। তিনি একাকীত্বকে ভয় পান না কারন তিনি নীরবতার সাথে শান্তি স্থাপন করেছেন এবং সেখানেই শক্তি খুঁজে পেয়েছেন। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি যে, আপনি এমন কাউকে ভাঙতে পারবেন না যিনি ইতিমধ্যেই ভেঙে গিয়ে নিজেকে আরও শক্তিশালী করে নতুন করে গড়ে তুলেছেন।