আপনি কি জানেন কে সত্যিই শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে? যারা আপনাকে ভালোবাসে, তাদের সবাই চিরকাল থাকে না। একটা পর্যবেক্ষন শিখায় যে, “জীবন” মানুষকে আলাদা করে দেয়, “সময়” মানুষের ভূমিকা বদলে দেয়। আপনার বাবা-মার যতই ভালোবাসা থাকুক না কেন, তারা একদিন চলেই যাবে। আপনার ভাইবোনও আপনার পাশে থাকবে না, কারণ সবাই একসময় নিজের নিজের পথেই চলে যায়, আর আপনার সন্তানরাও আপনার পাশে থাকবে না, তারা বড় হয়ে যায়, নিজেদের জীবন গড়ে তোলার জন্য সংগ্রাম সংগ্রাম শুরু করে এবং তাদের তো সেটাই করার কথা।
যে মানুষটি দিনের পর দিন সত্যিই আপনার পাশে থাকে, সে হলো আপনার সঙ্গী; যে আপনাকে ক্লান্ত দেখে, যে আপনাকে নীরবে সংগ্রাম করতে দেখে, যে ধৈর্য ধরে থাকে, যখন “জীবন” আপনার মনোবল ভেঙে দেয়। সে আপনার পাশে বসে থাকে যখন আর আপনার কথাও বের হয় না। সে ঈর্ষা ছাড়াই আপনার বিজয় উদযাপন করে এবং সে পাশে থাকে যখন সবকিছু ভেঙে পড়তে শুরু করে। শেষে যখন দেখা-সাক্ষাৎও বিরল হয়ে যায়, যখন কোলাহল হারিয়ে যায়, যখন উদযাপন ম্লান হয়ে যায়, আপনার পৃথিবী ছোট হয়ে আসে, তখনো সে আপনার পাশেই থাকে যদি আপনি সঠিক সংগী পছন্দ করে থাকেন, যদি আপনি নিজের অহংকারকে প্রশ্রয় না দিয়ে সম্পর্কটিকে রক্ষা করে থাকেন। সেই মানুষটি ভালো দিনে এবং কষ্টের দিনেও পাশে থাকবে। একারণেই আপনার সম্পর্ককে রক্ষা করা উচিত। অহংকার, মনোযোগের অভাব বা ক্ষণস্থায়ী আবেগের বশে কোনো মূল্যবান জিনিস নষ্ট করবেন না। মজবুত সম্পর্ক এমনি এমনি পাওয়া যায় না। এগুলো গড়ে ওঠে বিশ্বস্ততা, ধৈর্য এবং প্রতিদিনের প্রচেষ্টার মাধ্যমে। আর এখানেই আসে গুরুত্বপূর্ণ বিষয়টি, যদি আপনার এমন কেউ থাকে যে আপনার পাশে থাকে এবং আপনার জন্য লড়াই করে, জীবনের কঠিন সময়ে আপনাকে ছেড়ে না যায়, তবে তাকে গভীরভাবে মূল্য দিন, কারণ প্রকৃত বিশ্বস্ততা দুর্লভ এবং শেষ পর্যন্ত আপনার চারপাশের ভিড়ের চেয়ে আপনার পাশের মানুষটিই বেশি গুরুত্বপূর্ণ।