১৯/০৫/২০২৬- ভালো মানুষের ব্রেকিং পয়েন্ট

সবচেয়ে বিপজ্জনক রাগ আসে ভালো মনের মানুষের কাছ থেকে; যারা উচ্চকণ্ঠী বা আবেগপ্রবণ নয়, বরং শান্ত, ধৈর্যশীল এবং যাকে খুব বেশি উত্যক্ত করা হয়। তারা শান্ত থাকে, বারবার ক্ষমা করে দেয়। তারা বারবার ক্ষমা করে এ কারনে নয় যে, তারা দূর্বল বা অসহায় বরং তারা বারবার ক্ষমা করেন কারন তারা শান্তি বেছে নেন বলে। তারা সুযোগ দেয়, বোঝে, কোনো অভিযোগ ছাড়াই প্রয়োজনের চেয়ে বেশি ভার বহন করে। কিন্তু প্রত্যেক নীরব সহনশীলের একটি সীমা থাকে, প্রত্যেক শান্ত আত্মার একটি ভাঙনের মুহূর্ত থাকে। যখন সেই সীমা অতিক্রম করা হয়, তখন তা বিস্ফোরিত হয় না, বরং শেষ হয়ে যায়। কোনো তর্ক নেই, কোনো নাটক নেই, দ্বিতীয় কোনো সুযোগও তারা দেয় না, তারা তখন স্থায়ী দূরত্বে চলে যায়। আর সেটাই চূড়ান্ত। তাই দয়াকে দুর্বলতা বলে ভুল করবেন না। কারণ যে মুহূর্তে একটি ভালো হৃদয় শীতল হয়ে যায়, সেখান থেকে তারা আর ফেরে না।