
Her Story কথা
একটা কথা সর্বদা আমি মনে রাখতাম যে, কখনো কখনো আমি যা চেয়েছি তা হয়তো পাইনি কিন্তু আমি এটাও জানতাম যে, আমি আমার চাওয়াটা ততক্ষনাত পাইনি মানে এই নয় যে, আমি সেটা আর পাবোই না। প্রকৃত সত্য এটাই যে, সবকিছু তার সঠিক সময়েই হাতে আসে। আর এর জন্য প্রয়োজন হয় কিছু আন্তরীক মানুষের ছোয়া। তাই আমি তাদেরকে কখনোই ভুলি না এবং ভুলবোও না যারা আমার অন্ধকার সময়ে প্রদীপ নিয়ে এসেছিলো আমাকে উদ্ধার করতে নয় বরং শুধু আমার পাশে থাকার জন্য যতোক্ষন না আমি আমার অন্ধকার কাটিয়ে আবার সব কিছু দেখতে পেয়েছিলাম। কিন্তু সেই অসময়ে যারা কাছে আসে এদের মধ্যে সবার ছোয়াই আমাকে যে আমার প্রদীপ মনে হবে সেটাও সঠিক নয় যদিও তারা পাশে এসেই দাঁড়ায়। এদের মধ্যে কেউ থাকে সার্থহীন বন্ধুর মতো, আবার কেউ থাকে শুধু ওত পেতে যেনো সমুলে উতপাটন করে তার ইচ্ছাকে পুরন করার জন্য। কে উত্তম আর কে বন্ধু নয় এটা বুঝার জন্য দরকার সঠিক জ্ঞান। জ্ঞান ঠিক করে দেয় কিভাবে বলতে হবে, মনোভাব ঠিক করে দেয় কতটা বলতে হবে, আর প্রজ্ঞা ঠিক করে দেয় আদৌ কিছু বলতে হবে কিনা। যদি এই জ্ঞান, মনোভাব কিংবা প্রজ্ঞা আমার/আপ্নার মধ্যে না থাকে তাহলে তাহলে খুব সহজেই বিশ্বাসঘাতকদের খপ্পরে পড়ার সম্ভাবনা অধিক। মনে রাখা উচিত যে, যে একবার বিশ্বাসঘাতকতা করেছে, সে বারবার একই কাজ করতে পারে। সমুদ্রের লবনাক্ততা উপলব্ধি করার জন্য পুরু সমুদ্র পান করার প্রয়োজন নাই। ফলে পরইষ্কারভাবে সব দেখার চেষ্টা করন। একটি চিরন্তন প্রবাদ আছে যে, কখনও কখনও কোনো কিছু পরিষ্কারভাবে দেখার জন্য নিজেকে দূরে সরিয়ে নিতে হয়। এটি আমাদের শেখায় যে, কোনো চিত্রকর্মের খুব কাছে দাঁড়ালে তা প্রায়শই শিল্পকর্মটি দেখতে বা বুঝতে আমাদের অন্ধ করে দেয়। পিছিয়ে আসুন। আপনার আবেগ আপনার যুক্তিকে আচ্ছন্ন করে ফেলছে। উত্তরটি কোলাহলের মধ্যে নেই। এটি নীরবতার মধ্যে রয়েছে। দূরত্ব কোনো সমাপ্তি নয়, বরং সত্যকে খুঁজে পাওয়ার একমাত্র পথ। নীরবতা মানুষকে শেখায় যে, সবকিছুরই জবাব সব সময় দেওয়ার প্রয়োজন হয় না, কিছু সত্য প্রকাশ পায় যখন কেউ কথা বলে না। একসময় আমি কথার জন্য অপেক্ষা করতাম, এখন শুনি অনুপস্থিতি। তিক্ত নই… শুধু সচেতন।·
যখন আমি আমার কাংখিত সফলতা পেয়েছি, তখন আমি আরো একটা কঠিন বাস্তবতার মুখে পড়েছিলাম যে, আমি অনেকের কাছ থেকে অনেক বেশী উপরের স্তরে বা পজিশনে থাকতেই পারি, তার মানে এটা নয় যে, আমি সবার কাছে গ্রহনযোগ্য হয়ে যাবো। এ ব্যাপারে আমার ফিলোসোফি হলো-আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সবুজ রঙ হতে পারি কিন্তু তা কখনোই যথেষত নয়। যার প্রিয় রঙ নীল বা লাল তার জন্য আমার এই সবচেয়ে সুন্দর সবুজ রঙ ততোটা কাংখিত নয়। এর অর্থ আমি সবার জন্য আসলেই উপযুক্ত নই। আর এটাই স্বাভাবিক। কিন্তু একটা জায়গায় আপনি সর্বদা উপযুক্ত আর সেটা হচ্ছে- কারো চিন্তায়, কারো প্রার্থনায়, কারো হৃদয়ে আপনি থাকা। আপনি হয়তো সবসময় তা দেখতে পান না, কিন্তু কোথাও না কোথাও কেউ ভালোবাসার সাথে আপনার নাম বহন করছে। আর এর গুরুত্ব আপনার ধারণার চেয়েও বেশি। আমি সব সময় সেটায় থাকতে চেয়েছি, সবুজ রঙ হয়ে নয়। আমি চেষ্টা করেছি স্রোতের বিপরীতে গিয়ে কোনো কিছুকে দেখা। এতে মুদ্রার অন্য পিঠে কি ঘটে বা হয় সেটা উপলব্ধি করা সহজ হয়। কারন মরুভূমি জল সম্পর্কে আপনাকে এমন কিছু শেখায় যা মহাসাগর কখনোই শেখাতে পারবে না। যখন আপনার কম থাকে, তখন আপনি মূল্য বোঝেন, যখন আপনি হারানোর বেদনা অনুভব করেন, তখন আপনি কৃতজ্ঞতা বোঝেন। কঠিন সময় আপনাকে এমন কিছু শেখায় যা আরাম কখনোই শেখাবে না।