সেই ১৯৭৭ সালের কথা। আমরা ১৯ শে জুন কতিপয় নাবালক কিছু বালক (৫৫ জন) মোমেমশাহি পরবর্তীতে মির্জাপুর ক্যাডেট কলেজে পদার্পণ করেছিলাম। এই ৫৫ জন বন্ধুরা হয়ে উঠেছিলাম যেনো একেকটা একেকজনের জন্য নিবেদিত প্রান। সময়ের স্রোতে আমরা প্রায় ৬ বছর একসাথে থাকার পর ১৯৮৩ সালে ক্যাডেট কলেজের শিক্ষাক্রম শেষ করে বৃহত্তর জীবনে বেরিয়ে গিয়েছিলাম দেশের আনাচে কানাচে। কেউ সামরীক বাহিনী তে কেউ মেডিক্যাল, কেউ বুয়েট, কেউ নেভী, কেউ বা ইউনিভার্সিটিতে। কখনো কখনো কারো সাথে দেখা হয়েছে আবার কখনো কখন দলবদ্ধভাবে আমরা নির্দিষ্ট দিনকাল ঠিক করে একত্রে আড্ডা দিয়েছি। আমাদের ব্যাচের প্রথম ক্যাডেট ছিলো আমজাদ। যথারীতি আমরা গুটিকতক ক্যাডেট মুটামুটি সব সাবজেক্টেই পরীক্ষা দিয়েছিলাম। সেই মোতাবেক আমজাদ চান্স পেয়েছিলো মেডিক্যালে। আমিও পেয়েছিলাম কিন্তু পড়তে ইচ্ছে করে নাই বিধায় আর মেডিক্যাল পড়া হয় নাই। আমাদের ব্যাচ থেকে আমজাদ হোসেন (৭৯২, জাহিদ হোসেন (৭৯৩), বাহাদুর আলী (৭৯৪), আফজাল হোসে (৮১৪), হাসান আশরাফ মামুন (৮৩৬), মামুন (৮৩৮), সাইফুল ইসলাম (৮৩৯), মনজুর মাহমুদ (৮৪৪) এরা মেডিক্যালে পরাশুনা করা শুরু করে। আর বাকীরা বিভিন্ন ক্যাটেগরীতে বিভক্ত হয়ে যার যার ক্যারিয়ার তৈরী করে।
আজ আমাদের সেই প্রথম ক্যাডেট আমজাদ হোসেন ইন্তেকাল করলো।
আমজাদের সাথে আমার সেই ১৯৮৩ সালের পরে আর কখনো দেখা হয় নাই। ওর মৃত্যুর খবর যখন আমাদের হোয়াটসআপ গ্রুপে এলো, তখনই আমি আমজাদের লেটেষ্ট ছবিটা দেখলাম। অদ্ভুত পরিবর্তন আমজাদের। দেখেই ওকে রোগা মনে হচ্ছিলো। তাহলে আমজাদ কি ওর জীবনে সুখী ছিলো না? কিংবা আমজাদ কি কোন কারনে অসুখী ছিলো?
আমজাদ বরাবরই খুব চাপা স্বভাবের ছিলো। কলেজেও খুব একটা কথাবার্তা বলতো না। খুব বেশী একটা এম্বিশনওয়ালা মানুষ ছিলো না আমজাদ। শুনেছি ওর দুটু সন্তান আছে। একজন মেয়ে আর আরেকজন ছেলে। আমি আজই প্রথম জানতে পারলাম আমজাদের ছেলে একজন ইঞ্জিনিয়ার আএ মেয়েও টেকশটাইল ইঞ্জিনিয়ার। ওর মেয়ের নাম কনা আর ছেলের নামটা আমি এখনো জানি না। আমজাদ নাকি কদিন যাবত বুকে ব্যথা নিয়ে ছিলো। নিজে ডাক্তার, তাই আজই সে হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলো বুকে ব্যথা নিয়ে কিন্তু শেষ রক্ষা হয়নি।
আমাদের ব্যাচের মোট ৫৫ জন ছাত্রের মধ্যে আমজাদকে সহ ইতিমধ্যে মোট ৫ জন ক্যাডেট বন্ধু এই দুনিয়া ত্যাগ করেছে। আর এরা হলো
আমজাদ, আফজাল, লুতফর, সাহেল এবং শাহিন।
সর্ব প্রথম ইন্তেকাল করে শাহি, আমেরিকায়, তারপর ইন্তেকাল করে আফজাল, অতঃপর ইন্তেকাল করে সাহেল, লুতফর মারা যায় বিডিআর কিলিং এ, আর এখন মারা গেল আমজাদ। এভাবেই আমরা একে একে এই দুনিয়া ত্যাগ করে চলে যাব। আর ফিরে আসা হবে না।